আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৩:৩৬ পিএম

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আজ রবিবার পবিত্র আশুরা, এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

একই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে, তবে আগের দিনের আমদানি করা পণ্য খালাস নিতে চাইলে আমদানিকারকরা তা নিতে পারবেন।

আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত