সব ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের এবারের আসর। তার আগে রবিবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।
এরই মধ্যে আসরে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলনও শুরু করেছে দলটি। অনুশীলন শুরুর পরই জার্সি উন্মোচনের ঘোষণা এল।
বরাবরের মতো নীল রঙের আধিক্য মুম্বাইয়ের জার্সিতে। লাইট ব্লুর সঙ্গে কাঁধে রয়েছে সোনালি রঙের ছোঁয়া। সামনে রয়েছে স্যামসাংয়ের লোগো।
নতুন জার্সির ভিডিও টুইটারে শেয়ার করেছে চারবার আইপিএল জয়ী দলটি।
