স্কুল পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ১০ বছরে ২১৫ কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে উত্তোলনের অভিযোগ যাচাই করতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। অবৈধভাবে উত্তোলিত এসব টাকা আদায়ে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার সুপারিশও করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ২০০৯-১০ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধ/বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ২১৫ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার জন্য কমিটি কর্র্তৃক সুপারিশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত