প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গত ১ সেপ্টেম্বর রাতে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় করোনাভাইরাস সংক্রমণে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তি।
×
