বাংলাদেশ ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক হয়েছেন এস এম মোহসীন হোসেন। কেন্দ্রীয় কেন্দ্রের উপমহাব্যবস্থাপক থেকে ৩১ আগস্ট মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান তিনি। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) কর্মরত আছেন।
মোহসীন হোসেনের জন্ম নড়াইলে। তিনি ১৯৮৮ সালে কেন্দ্রীয় ব্যাংকে অফিসার পদে যোগদানের পর বৈদেশিক মুদ্রা নীতি, অপারেশন ও পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন, সিআইবি, মতিঝিল ও চট্টগ্রাম অফিস এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সিবিএসপি সেলের আওতায় ব্যাংকিং নীতি ও পরিদর্শন বিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতিমান বিশেষজ্ঞ ড. ফ্রেড্রিকা পিকফোর্ড স্যান্টুসের সহকারী হিসেবে মোহসীন হোসেন দক্ষতা ও সুনামের সঙ্গে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি দাপ্তরিক দায়িত্ব পালন ও প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, কেনিয়াসহ আরও কয়েকটি দেশ ভ্রমণ করেন।
