প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : মোশাররফ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৪ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ওয়ান-ইলেভেনের সেনাশাসনের সময় কারাবন্দি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও বিএনপিপ্রধান খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করেছিলেন ভারতের সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। গতকাল শনিবার প্রণব মুখার্জি স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রণব মুখার্জি ছিলেন ভারত উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের প্রধানমন্ত্রী হওয়া ছাড়া তিনি রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংকটে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন। ’৭১ সালে পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য থাকাকালে প্রণব মুখার্জি যেমন বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি বন্ধু ছিলেন ভারতের রাষ্ট্রপতি হয়েও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত