রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন দুই শিক্ষক নিয়োগ পেয়েছেন। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার মো. সারোয়ার আলম।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তারা।
