গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় হাইকমিশনার নিয়োগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৫ এএম

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। খবর বাসস।

গোলাম সারওয়ার ১০ম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। তিনি কূটনীতি হিসেবে ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ছিলেন।

ওমানের দায়িত্ব পালনের আগে গোলাম সারওয়ার সুইডেনে রাষ্ট্রদূতের পাশাপাশি একই সঙ্গে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ব্যক্তি জীবনে বিবাহিত তিনি, দুই পুত্র সন্তানের জনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত