দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে গত ২৬ আগস্ট তৌফিক ইমরোজ খালিদী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন।
×
