করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে দুইটি অভিযোগপত্র প্রদান করেছে র্যাব।
প্রয়োজনীয় তদন্ত শেষে (সাতক্ষীরা, দেবহাটার) অস্ত্র ও ভারতীয় রুপি রাখার অভিযোগে দেয়া মামলার অভিযোগপত্র প্রদান করা হয়।
বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত বরাবর দুইটি পৃথক অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব সিপিসি ১ সাতক্ষীরার এসআই রেজাউল করিম।
সাতক্ষীরার কোর্ট সাব-ইন্সপেক্টর মোন্তাজ উদ্দিন জানান, প্রয়োজনীয় তদন্ত শেষে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মো. সাহেদ করিমের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯/এ ধারায় একটি ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি:এ ধারায় আরেকটি অভিযোগপত্র প্রদান করে মামলার তদন্ত কর্মকর্তা।
১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুরের লাবন্যবতি খালের পাড় থেকে অস্ত্রসহ র্যাব আটক করে।
ওইদিন এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়। মামলা নম্বর ৫। মামলাটি পরবর্তীতে র্যাবে হস্তান্তর করা হয়।
