ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১১ এএম

ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩১তম  মৃত্যুবার্ষিকী আজ শনিবার ১২ সেপ্টেম্বর। তিনি ১৯৮৯ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তিনি দুই কন্যা ও স্বামীকে রেখে যান। গত শতাব্দীর আশির দশকে বাংলাদেশে শিশু ও কিশোরদের যে নাট্য আন্দোলন গড়ে উঠেছিল ঢাকা লিটল থিয়েটারÑ তাতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তার অনেক নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত হয়েছে।  তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ লিখেছেন। তার লেখা চার খ-ে বিদ্যাপ্রকাশ প্রকাশ করেছে। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘বাংলা উপন্যাস ও রাজনীতি’।

আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতি বছর তার স্মারণে নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতার আয়োজন করে। করোনার কারণে এ বছর ওই বক্তৃতা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় খুললে সেটি অনুষ্ঠিত হবে। এবারের বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিলুফার সুলতানা। সভাপতিত্ব করবেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত