শিশুকন্যাকে জিম্মি করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩২ পিএম

চট্টগ্রামে শিশুকন্যাকে জিম্মি করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার বিকেলে র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার যুবকের নাম মো. রবিউল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যার পর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার আলগীবাজার গ্রামে। বর্তমানে নগরীর স্টিলমিল বাজার এলাকায় থাকেন।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক রবিউল তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ওই নারী এবং তার স্বামী র‌্যাব-৭ এর অভিযোগ করলে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইপিজেড থানা হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত