নিজেদের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কায় গতকাল রবিবার নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষক। মতিহার থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিজেদের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন তারা। আমরা বিষয়টি তদন্ত করছি।’
জিডিতে নিরাপত্তা চাওয়া শিক্ষকরা হলেন, রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যাপক আলী রেজা, সংগীত বিভাগের অধ্যাপক অসিত রায়, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তরিকুল হাসান মিলন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুজিবুল হক আজাদ খান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, সাবেক ছাত্র উপদেষ্টা এবং ভূগোল-পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্লাহ ও নাট্যকলা বিভাগের ফারুক হোসাইন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডিনস্ কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আলোচনা করছিলেন।
