ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কৃষকসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮ পিএম

ঠাকুরগাঁওয়ে একই দিনে  নদী ও পুকুরে  ডুবে দুই শিশু ও ৭৫ বছরের এক কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সদর উপ‌জেলা নারগুন ইউপির কিসমত দৌলতপুর ও মোহাম্মদপুর ইউপির গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে।

সোমবার সকাল ১১টায় সদর উপ‌জেলা নারগুন ইউপির কিসমত দৌলতপুর গ্রামের  গফুর মিঞা মাছ ধরার জন্য  বাড়ির অদূরে একটি পুকুরের দি‌কে রওনা কর‌লে তার  দুই নাতি পিছু নেয়। পরে তার অজান্তে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা পানিতে পরে যায় শিশু নাহিদ হোসেন (৮) ও আব্দুল্লাহ (৫) । 

পুকুরে দুই ভাইয়ের মৃত দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাৎক্ষণিক উদ্ধার ক‌রে তাদের ঠাকুরগাঁও আধু‌নিক সদর হাসপাতালে নেওয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক তা‌দের দুই ভাইকে মৃত ঘোষণা করেন। নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী এই তথ্য নিশ্চিত করে বলেন তারা দুজনে সহোদর ভাই।

অপরদিকে বেলা সাড়ে ১১ টায়  মোহাম্মদপুর ইউপির গিলাবাড়ি মুন্সিপাড়া গ্রামের ৫ কন্যা সন্তানের বাবা খোরশেদ আলী (৭৫) গরু নিয়ে টাঙ্গন নদী পাড় হচ্ছিলেন । ওই সময় তিনি নদীতে ডুবে প্রাণ হারান। মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. সোহাগ বলেন ওই বৃদ্ধ কৃষক সাঁতার জানতেন না  ।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন । 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত