সিলেটে বিএনপির ১৮ ইউনিটে নতুন কমিটি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট জেলার আওতাধীন ১৮ উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক  কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক ও ২৬ জন সদস্য রাখা হয়েছে।

রবিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক  কামরুল হুদা জায়গিরদার কমিটিগুলো অনুমোদন করেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিগুলোর আহ্বায়ক হলেন- সিলেট সদর উপজেলায় তারেক কালাম, দক্ষিণ সুরমা উপজেলায় সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলায় আব্বাস উদ্দিন, কানাইঘাট পৌর শাখায় আবিদুর রহমান, জকিগঞ্জ উপজেলায় কাওসার রশিদ বাহার, জকিগঞ্জ পৌর শাখায় ইকবাল আহমদ, জৈন্তাপুর উপজেলায় এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলায় লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলায় আবদুল মান্নান মনাফ, বিশ্বনাথ উপজেলায় গৌছ খান, বিশ্বনাথ পৌর শাখায় তালেব আলী, ওসমানীনগর উপজেলায় জরিদ আহমদ, বালাগঞ্জ উপজেলায় আবদুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলায় ডা. আবদুল গফুর, গোলাপগঞ্জ পৌর শাখায় হাসান ইমাদ, বিয়ানীবাজার উপজেলায় নজরুল ইসলাম খান, বিয়ানীবাজার পৌর শাখায় নুরুল হুদা বাবুল ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইফতেখার উদ্দিন ফেদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত