আওয়মীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে শূন্য ঘোষিত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের উপনির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয়।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাসিম পুত্র জয় সাবেক জাতীয় সংসদ সদস্য।
সোমবার তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকা কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ ইউনিয়নে সপ্তাহ ব্যাপী গণসংযোগ শুরু করেছেন।
এর অংশ হিসেবে তিনি সোমবার সকালে কাজীপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই নতুন বাজার এলাকায় শতাধিক নারী ও পুরুষের মাঝে নৌকায় ভোট চেয়ে গণ সংযোগ শুরু করেন।
এরপর তিনি ইঞ্জিন চালিত শ্যালো নৌকা যোগে দুর্গম যমুনা নদীর চর এলাকার তেকানি ইউনিয়নের পানাগাড়ি, দলবাদান, বরবড়িয়া, আজিতপুর, চর আদিত্যপুর, নিশ্চিন্তপুর ইউনিয়নের চরদরতা, ডিগ্রিড়রতা, জজিরা ও গান্ধাইল ইউনিয়নের পূর্ব খুকশিয়া,বাঐখোলা, দুবলাই সহ বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় উঠান বৈঠক, পথসভা, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও ঘরোয়া বৈঠক করেন। তার এই গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
তিনি বলেন, বাবা দাদার মত বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত করতে আগেও কাজ করেছি। এখনো সর্বদা এলাকাবাসীর সঙ্গে পাশে থেকে সেভাবেই কাজ করে যাব। কাজীপুরবাসীর স্বপ্ন পূরণে সর্বদা সচেষ্ট থাকব।
এ গণসংযোগের সফর সঙ্গী ছিলেন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
এ ছাড়া তিনি বন্যায় নদীভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
