দিল্লির ছাত্রনেতা উমর খালিদের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছে ভারতের নাগরিক সমাজ। সাবেক মুখ্যমন্ত্রী, সাবেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অভিনয় শিল্পী, সমাজ ও মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক ও অ্যাক্টিভিস্টরা এ ঘটনায় তীব্র নিন্দা করেছেন বলে জানিয়েছে স্ক্রলডটইন।
দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গত রবিবার উমরকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাকে একজন ‘গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফেব্রুয়ারির ওই সহিংসতা ছিল ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, দিল্লির মুসলিমবিরোধী ওই সহিংসতার ঘটনায় অনেক অ্যাক্টিভিস্ট বিশেষ করে মুসলিমদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে।
