আগামী বছরের শুরুতেই করোনা টিকার উৎপাদন ও বণ্টনের কাজ শুরু হয়ে যাবে বলে মনে করেন বিল গেটস।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা টিকা সংক্রান্ত গবেষণায় ৬টি সংস্থা অগ্রণী ভূমিকায় রয়েছে। আগামী বছরের গোড়াতেই এক মধ্যে তিনটির উৎপাদন ও বণ্টনের কাজ শুরু হয়ে যাবে।
আগামী বছর করোনা টিকা ব্যবহার পুরোদমে শুরু হবে এবং কোভিড-১৯ সংক্রমণ এড়াতে তার সুফল মিলতে শুরু করবে বলেও জানান গেটস।
বিশ্বজুড়ে এখন ৩৮টি সম্ভাব্য করোনা টিকার মানব বা পশুদেহে ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ চলছে। প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ের গবেষণা চলছে ৯৩টি সম্ভাব্য করোনা টিকার উপর।
