‘মাদকে সম্পৃক্ত হলে পুলিশ সদস্যের চাকরি থাকবে না’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। গতকাল মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে রাজশাহীতে যোগ দেওয়া উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। গত সোমবার তিনি রাজশাহী রেঞ্জের দায়িত্ব নেন।

তিনি বলেন, ‘যদি কোনো পুলিশ সদস্য মাদক গ্রহণ করেন বা মাদকের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশে থাকার অধিকার তার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত