কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পিএম

কুমিল্লা জেলা আওয়াামী লীগের সিনিয়র সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু য়ৈয়ব অপির বাবা আলহাজ্ব আবু তাহের মারা গেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। 

বুধবার রাতে ঢাকার বি,আর,বি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে  ব্রাহ্মণপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

আবু তাহেরের বড় ছেলে ভাইব কমিউনিকেশনের সিইও বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাকালীন সময়ে জনগণের সেবা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজস্ব উদ্যোগে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাওয়ে প্রথম জানাজার নামাজ ও ব্রাহ্মণপাড়া উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত