নারী সাংবাদিক ও চিকিৎসককে উত্ত্যক্ত তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ পিএম

নারী সাংবাদিক ও নারী চিকিৎসককে সাইবার পর্নোগ্রাফির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে মো. সবুজ প্রামাণিক (২৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, সবুজ বেশ কিছুদিন থেকে কুড়িগ্রাম ও টাঙ্গাইল থেকে সাংবাদিক, চিকিৎসকসহ অনেক নারীকে ব্ল্যাকমেল ও উত্ত্যক্ত করে আসছিলেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন প্রাথমিক তদন্তে জানতে পারে, সবুজের কাছে কোনো নারীরই কোনো ভিডিও নেই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেল করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। এ ঘটনায় গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত