ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপার সাতগাছি গ্রামে সাপের কামড়ে সুমাইয়া (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে শৈলকুপার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল ওই গ্রামের সুজাল মন্ডলের ৮ বছরের শিশু সুমাইয়া। ভোরে তাকে বিষধর সাপ কামড় দিলে জ্বালা যন্ত্রণা শুরু হয়। সকালে সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ নিয়ে গত দুই মাসে শৈলকুপায় সাপের কামড়ে ১১ জনের মৃত্যু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত