কেরানীগঞ্জে লাইসেন্স না থাকায় ১৮ রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে রেস্তোরাঁ ব্যবসায়ের লাইসেন্স না থাকায় ১৭ হোটেল ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জের জিনজিরা ও আটিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

দীর্ঘদিন ব্যবসা করে এলেও রেস্তোরাঁ ব্যবসায়ের লাইসেন্স না করায় জিনজিরা বাজার এলাকায় ভূতের বাড়ি রেস্টুরেন্ট, কমল ফুড, বিসমিল্লাহ হোটেল, আল মদিনা হোটেলকে পাঁচ হাজার করে এবং মি. সেফ হোটেল, রুবি সুইটস, রুহিতপুর সুইট, কাবাব লাউঞ্জকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে কেরানীগঞ্জের আটিবাজার ও কোনাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল ব্যবসায়ী মো. আবুল হোসেন, মো. সোহাগ, মো. পলাশ, মো. জাহিদুল ও মো. জাহেদকে দুই হাজার টাকা এবং মো. শামীম, মো. সম্ভু, মো. মাসুদ, মো. মামুনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত