১০ বছরের মধ্যে প্রথমবার ‘উয়েফা বর্ষসেরা ফুটবলারের’ তিনজনের সংক্ষিপ্ত তালিকাতে জায়গা হয়নি লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কোচ ও সাংবাদিকদের ভোটে শীর্ষ তিনে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে, ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি ও তার বায়ার্ন সতীর্থ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
২০১১-র পর তিনবার রোনালদো আর দুবার মেসি জিতেছেন এই অ্যাওয়ার্ড। এবার মেসি প্রথম রাউন্ডে ৫৩ ভোট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন। সমান ভোট পেয়েছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। ২৫ ভোট পাওয়া রোনালদো হয়েছেন ১০ম। গতবারের বিজয়ী লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক এবার দশেও নেই। ইন্টারনেট।
