কুমিল্লায় নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছার ১১৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বেলা ৩টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, লেখক গবেষক গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, পাপড়ি বসু, ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আজাদ সরকার লিটন।
১৮৩৪ সালের ২৮ মে কুমিল্লা জেলার লাকসাম থানার পশ্চিমগাঁও জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন ফয়জুন্নেছা চৌধুরানী। ১৮৮৯ সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধিতে ভূষিত করেন। তিনি ১৯০৩ সালের ২৩ সেপ্টেম্বর লাকসামের পশ্চিমগাঁওয়ের বাড়িতে মারা যান।
