সিলেটে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫ এএম

সিলেটে চাকরিজীবী স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিমাদ্রি পালকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তিনি সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বজলুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। হিমাদ্রি সিলেটের দক্ষিণ সুরমার সেনগ্রামের হলধর চন্দ্র পালের ছেলে। মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে হিমাদ্রি পালের স্ত্রী পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের কম্পিউটার অপারেটর লাকি রানী পাল (৩৫) স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত