এবার ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় ঢাবি ছাত্রীর মামলা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার আটজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি ওই ছাত্রী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করেছেন।

শাহবাগ থানায় ডিজিটাল রিাপত্তা আইনে করা মামলার অভিযুক্তরা হলেন, তামান্না ফেরদৌস শিখা, তামান্না আকতার, তাজুল ইমলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নুর, মো. তুহিন মোল্লা হৃদয়, মেহেদী হাসান সুজন, রেজাউল করিম কাজল।

মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, ডাকসুর সাবেক ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে ফেইসবুকের বিভিন্ন আইডি এবং গ্রুপে আমার নামে মিথ্যা তথ্য পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত