করোনায় আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে কভিড-১৯ ইউনিট চালু করা হলেও চালু হয়নি আইসিইউ ওয়ার্ড। প্রয়োজনীয় সামগ্রী ও দক্ষ জনবলের অভাবে এ ওয়ার্ডের কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
যশোরে করোনার প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলে শহরের এক প্রান্তে স্থাপন করা হয় কভিড-১৯ হাসপাতাল। সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় মুমূর্ষু করোনা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ ওয়ার্ড ও করোনা ওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ভেন্টিলেটরও সরবরাহ করা হয় আইসিইউ ওয়ার্ডের জন্য। গত ৭ সেপ্টেম্বর থেকে কভিড-১৯ ওয়ার্ডের কার্যক্রম শুরু হলেও চালু হয়নি আইসিইউ ওয়ার্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগ থেকে সরবরাহ করা ৬টি ভেন্টিলেটরও এখনো স্থাপন করা হয়নি। কবে নাগাদ চালু হবে তা সঠিকভাবে বলতে পারেন না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, দ্রুত হাসপাতালের আইসিইউ চালু করার কোনো সম্ভাবনা নেই।
