প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ এএম
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে রবিবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান সভার সভাপতিত্ব করেন।
 
সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০১৯ সালের জন্য ২০% নগদ ডিভিডেন্ট অনুমোদন করা হয়। 
 
সভায় কোম্পানির পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মিন্টু, মো. আব্দুল হামিদ, নিগার জাহান চৌধুরী, মুহাম্মদ জামালউদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির, ফেরদৌসী রেজা এবং কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম উপস্থিত ছিলেন।
 
শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত