শিশুকে ধর্ষণচেষ্টা পার্বতীপুরে নির্মাণ শ্রমিক আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১ এএম

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে ওসমান গণি (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে পুলিশ আটক করেছে। অভিযুক্ত ওসমান গণি পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি খাট্টারডাঙ্গা গ্রামের মৃত আসকার আলীর ছেলে। বর্তমানে ওসমান পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, গত রবিবার রাত পৌনে ১২টার দিকে ওসমান সাঁওতাল পল্লীর নিজ বাড়ি থেকে ঘুমন্ত ওই শিশুর মুখে স্কচটেপ ও সুপার গ্লু লাগিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার-চেঁচামেচিতে বাড়ির লোকজন জেগে ওঠে এবং গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। একপর্যায়ে ওসমান পালানোর চেষ্টা করলে তাকে এক কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। পরে গতকাল দুপুরে পুলিশ গিয়ে অভিযুক্ত ওসমান গণিকে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই লিপি খাতুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত