বরখাস্ত জেলার সোহেল রানার জামিন স্থগিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬ এএম

অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ স্থগিত হয়ে গেছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান ওই আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও  বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দিয়ে রুল জারি করে। আইনজীবীরা জানান, পাসপোর্ট জমা দেওয়ার শর্তে চলতি বছরের ১৬ জুন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত