ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এএসআইকে অবরুদ্ধ করল জনতা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫১ পিএম

রংপুর নগরীর চেকপোস্টে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। এ সময় এলাকাবাসী ওই এএসআইকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মঙ্গলবার দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ফিরোজ খান রাজু নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অফিসের পাশের চায়ের দোকানে চা খেতে যান। এ সময় সিগারেটের প্যাকেটে ইয়াবা দিয়ে তাকে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও ওই ব্যক্তির সহকর্মীরা বাধা দেয়। পরে এএসআই সায়েমকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। 

খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে নিয়ে যান। 

সায়েম ধাপ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন বলে জানা গেছে।        

রংপুর মেট্রোপলিটন পুলিশ উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার এ ব্যাপারে দেশ রূপান্তরকে জানান,   আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত