চট্টগ্রামে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ৮২ সোনার বার উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৮:৫৪ পিএম

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারের ওজন সাড়ে ৯ কেজির মতো বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে এনামুল কবির (৩৫) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে এই বারগুলো উদ্ধার করে শুল্ক বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকতারা। এনামুলের বাড়ি কক্সবাজার জেলায়।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ বিমানের (বিজি-১৪৮) একটি ফ্লাইটে দুবাই ফেরত এক যাত্রীর কাছে সোনার বার আছে এমন তথ্যে অভিযান চালায়। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের দেহ তল্লাশি করে ৮২টি সোনার বার ও অন্যান্য স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যা ওজনে ৯ কেজি ৫৯ গ্রাম। এনামুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত