কুড়িগ্রামে ৪শ ৯৮টি মণ্ডপে পূজার প্রস্তুতি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০১:২৮ এএম

এ বছর কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ৪শ ৯৮ টি মন্দিরে দুর্গা পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মার্কেটে পরিষদের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।     

সভায় পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকশি, সাধারণ সম্পাদক অলক সরকার, রাম কৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।    

সভায় করোনা মহামারির কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রতিটি মন্দিরে দর্শনার্থী ও ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জীবাণু মুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত