পিকআপের ধাক্কায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৭:২১ পিএম

জয়পুরহাটে পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় নাহিদ হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি-ডুগডুগি সড়কের মোলান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বেগম গুরুতর আহত হয়েছেন। নিহত নাহিদ হাসান পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রী গ্রামের আলী আহম্মেদের ছেলে।

পিকআপটি পাঁচবিবি থানায় জব্দ করে, চালক মোনায়েম (৩৭) কে আটক করেছে পুলিশ। আটক মোনায়েম দিনাজপুরের ঘোড়াঘাট থানার পুরইল গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাহিদ তার স্ত্রী আকলিমা বেগমক নিয়ে উপজেলার ধাওয়া এলাকা থেকে আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটো ভ্যান যোগে তার নিজ বাড়ি বারোকান্দ্রী ফিরছিলেন। পথে মোলান বাজারে দ্রুতগামী একটি পিকআপ অটো ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নাহিদের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত