ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনসহ নিজের করা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অনশনে বসেন।
অনশনকারী ওই ছাত্রী বলেন, ধর্ষকরা জাতির শত্রু। তাদের কোনো ক্ষমা নেই। হাসান আল মামনু ও নুরুল হক নুরদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমার অনশন অব্যাহত থাকবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তখনকার আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন ওই ছাত্রী।
এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।
