নারায়ণগঞ্জ ছাত্রদলকে ধর্ষণের প্রতিবাদ সমাবেশ করতে দেয়নি পুলিশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৮:৩৭ পিএম

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর সমাবেশে করেতে দেয়নি পুলিশ। বিক্ষোভ শেষে ছাত্রদল নেতাকর্মীদের বাধঅ দেয় পুলিশ।

শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ছাত্রদলের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিলে যোগ দেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ জানান, আমি অসুস্থ থাকায় কর্মসূচিতে যেতে পারিনি। তবে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী ধর্ষণের প্রতিবাদে মাঠে নামার পর পুলিশ অতর্কিতে হামলা করে। এতে আমাদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার হরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, রাস্তা বন্ধ করে মিছিল করায় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত