রংপুরে একদিনে দুই শিশু-কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:০৯ পিএম

রংপুরে পৃথক ঘটনায় এক শিশু ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বদরগঞ্জের বালুয়াভাটা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়হান হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোটেল শ্রমিক দরিদ্র পরিবারের মেয়েটির বাবা বদরগঞ্জ পৌরশহরে দীর্ঘদিন ধরে ভাড়াবাসায় থাকেন।

শনিবার রাতে কিশোরীরে রায়হান হক তার মা ডাকছে বলে নিজ বাড়িতে ডেকে নেন। বাড়িতে গিয়ে মেয়েটি দেখেন সেখানে তার মা নেই। পরে ঘরের ভেতর তার মা বসে গল্প করছে বলে রায়হান কৌশলে ডেকে নেন।

এ সময় রায়হান তাদের একটি ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে ছুটে আসে তার মা। মেয়ের কান্নাকাটি দেখে ছুটে আসেন আশপাশের লোকজনও। পরে রাতে শিশুটিকে থানায় নিয়ে তার বাবা রায়হান হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেন। এ ঘটনায় পুলিশ রাতেই রায়হানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুল হক বলেন, ‘ধর্ষণের অভিযোগ পাওয়ার পর মেয়েটির স্বীকারোক্তি নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযুক্তকে রংপুর জেলহাজতে পাঠানো হয়।

এদিকে রংপুরের গঙ্গাচড়ায় ২য় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এ অভিযোগে মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত