আবারও ওয়াসার চেয়ারম্যান হলেন গোলাম মোস্তফা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৮:৫৬ পিএম

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা।

গত ৯ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদ সরকার মারা গেলে পদটি শূন্য হয়। নতুন দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা ইতিপূর্বে ২০০৯-১২ মেয়াদে আরও একবার ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণকারী প্রকৌশলী ড. গোলাম মোস্তফা পেশায় একজন পুরকৌশলী। যশোর বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরে তিনি বুয়েট ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রকৌশল বিষয়ে লেখাপড়া করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত