সীতাকুন্ডে তরুণীকে রাতভর, চকলেটের লোভে শিশুকে ধর্ষণ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৯:১৮ পিএম

সীতাকুন্ডে আট বছরের শিশু ও এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে হোটেল মালিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার পৌরসভায় অবস্থিত হোটেল জলসা, ভাটিয়ারীর তুলাতলী গ্রাম ও আরো কয়েক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সীতাকুন্ড থানা সূত্র জানায় গত কিছু দিন আগে এক বিয়ের অনুষ্ঠানে মিরসরাই উপজেলার বিয়ে বিচ্ছেদ হওয়া তরুণীর সঙ্গে নয়নের পরিচয় ঘটে। সেই থেকে তাদের সম্পর্ক গাঢ় হয়। একপর্যায়ে বেড়ানোর কথা বলে তরুণীকে সীতাকুন্ড আসতে বলে নয়ন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তরুণী শনিবার সীতাকুন্ড আসলে নয়ন ও তার পাঁচ বন্ধু তাকে সীতাকুন্ডের কয়েকটি স্থানে ঘুরিয়ে রাতে পৌরসদরের জলসা হোটেলের একটি কক্ষ ভাড়া করে। সেখানে হোটেল মালিকের ছেলে নুর উদ্দিনের সহায়তায় প্রেমিক ইমন নেশা করে প্রথমে তাকে ধর্ষণ করে। পরে তার পাঁচ বন্ধু মেয়েটিকে রাতভর আটকে রেখে ধর্ষণ করে। গভীর রাতে মেয়েটি কৌশলে হোটেল থেকে বের হয়ে নিজের বাড়ি চলে যায়। সেখান থেকে বাবাকে সঙ্গে এনে সোমবার দুপুরে আটজনের নামে সীতাকুন্ড থানায় অভিযোগ জানালে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

আটকরা হলেন হোটেল মালিক আবুল কালামের ছেলে নুর উদ্দিন (২৭), মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল গ্রামের নুর নবীর ছেলে মো. আলীম হোসেন (২৩), মেয়েটির তথাকথিত প্রেমিক একই গ্রামের আবদুল মালেকের ছেলে ইমন ইসলাম (২৩) ও নেছার আহমদের ছেলে রনি এবং পাশ্ববর্তী গুলিয়াখালী গ্রামের খালিদ মেম্বারের বাড়ির জামাল ঊল্ল্যাহর ছেলে মো. রিফাতকে (২০) আটক করে পুলিশ।

অপর ঘটনায় চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে শাকিব (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান সীতাকুন্ড থানার ওসি তদন্ত সুমন বণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত