তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অনলাইন প্রশিক্ষণ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে ‘আইআইইউএসএফএফ ট্যালেন্টস ২০২০’ শীর্ষক ছয় দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাছাই করা চিত্রনাট্য নিয়ে এই আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও গ্যেটে ইনস্টিটিউট, বাংলাদেশ। আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্য থেকে দুজনের চিত্রনাট্য বাছাই করে তাদেরকে চলচ্চিত্র তৈরিতে আর্থিক সহায়তা দেবে আয়োজকরা। কার্যক্রমে অংশ নেওয়ার জন্য চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর। ২০ ও ২১ নভেম্বরে প্রযোজক, চলচ্চিত্রে বিনিয়োগকারী ও পেশাদার নির্মাতাদের উপস্থিতিতে সর্বশেষ পিচিং সেশন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত