একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিসহ ৬০ জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি কাশিমপুর কারাগারে কারাবন্দি অবস্থায় রাজাকার মাহাবুবুর রহমান মারা গেছেন।
গতকাল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান মাহাবুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ২৭ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাজাকার মাহাবুবের ফাঁসির আদেশ দেয়।
ফাঁসির আদেশের পর মাহাবুব উচ্চ আদালতে আপিল করেন। তার পর থেকেই তাকে গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
