শেরপুরে মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৭:৫১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে নিজ মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হানিফের মামা দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে শনিবার বিকেলেই হানিফকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত হনুফা শ্রীবরদী উপজেলার উত্তরপাড়া মহল্লার সওদাগড় মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে গেলো সোমবার গভীর রাতে ঘুমন্ত মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন দেয় হানিফ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিহতের ছেলের নামে মামলা করছেন। আমরা ইতিমধ্যে অভিযুক্তকে আদালতে পাঠিয়েছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত