ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৫:২৬ এএম

একাদশ অধ্যায়

বল ও সরল যন্ত্র

বহুনির্বাচনী

১. কোনো গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির আকৃতি পরিবর্তন করাকে কী বলে?

ক. বল   খ. কাজ  গ. ত্বরণ  ঘ. সরণ

২. কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে যা প্রয়োগ করতে হয় তাকে কী বলা হয়?

ক. সরল যন্ত্র        খ. উচ্চতা

গ. কাজ              ঘ. বল

৩. সরল যন্ত্রের বৈশিষ্ট্য নিচের কোনটি?

ক. প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে

খ. অনেক বেশি বলপ্রয়োগ করতে হয়

গ. গতি ও দূরত্ব বৃদ্ধি করে না

ঘ. কম বল প্রয়োগে কোনো কাজ করে না

৪. প্রথম শ্রেণির লিভার কোনটি?

ক. কাঁচি                          খ. যাঁতি

গ. বোতল খোলার যন্ত্র        ঘ. চিমটা

৫. জ্যাক-স্ক্রু কী ধরনের যন্ত্র?

ক. লিভার যন্ত্র      খ. সরল যন্ত্র

গ. জটিল যন্ত্র       ঘ. সরল পেরিস্কোপ যন্ত্র

৬. এক ধরনের সরলযন্ত্র আছে যা সাধারণত কুয়া থেকে পানি তুলতে ব্যবহৃত হয়। এটি কোন সরলযন্ত্র?

ক. লিভার                       খ. সাঁড়াশি

গ. যাঁতি                          ঘ. কপিকল

৭. মোটরগাড়ির হুইল কীভাবে কাজ করে?

ক. চাকা-অক্ষদ- যন্ত্র হিসেবে

খ. হেলানো তল হিসেবে

গ. জটিল যন্ত্র হিসেবে

ঘ. বৃত্তাকার যন্ত্র হিসেবে

৮. মানবদেহ ব্যবহার হয় নিচের কোন যন্ত্র হিসেবে?

ক. জটিল                        খ. সরল

গ. হেলানো                      ঘ. অক্ষদন্ড

৯. বলের একক কোনটি?

ক. নিউটন                       খ. মিটার

গ. কিলোমিটার                 ঘ. জুল

১০. কোনো স্থির বস্তুর বলপ্রয়োগের ফলে বস্তুর অবস্থানের কী হয়?

ক. পরিবর্তন হয়               খ. সুষম হয়

গ. পরিবর্তন হয় না            ঘ. খ ও গ

১১. বলপ্রয়োগের ফলে কোনো বস্তুর কোনো ধরনের পরিবর্তন হয় না?

ক. আয়তন                      খ. আকার

গ. গতির দিক                   ঘ. পরিমাণ

১২. কাঁচি কী ধরনের যন্ত্র?

ক. ইলেকট্রনিক    খ. লিভার

গ. জটিল              ঘ. কোনোটি নয়

১৩. লিভার কী?

ক. এক ধরনের সরল যন্ত্র

খ. এক ধরনের জটিল যন্ত্র

গ. এক ধরনের আনুবীক্ষণিক যন্ত্র

ঘ. এক ধরনের পেরিস্কোপ যন্ত্র

১৪. একটি হাতুড়ির কয়টি প্রান্ত থাকে?

ক. দুই   খ. তিন   গ. চার   ঘ. পাঁচ

১৫. হেলানো তল একটি কী?

ক. সরল যন্ত্র        খ. সরল পেরিস্কোপ

গ. জটিল যন্ত্র       ঘ. অনুবীক্ষণ যন্ত্র

১৬. ড্রাইভারের হাতল কেমন হলে বেশি সুবিধা হয়?

ক. ছোট  খ. বড়    গ. খুব নরম            ঘ. শক্ত

১৭. মানুষের মুখের চোয়াল কোন যন্ত্র হিসেবে কাজ করে?

ক. জটিল যন্ত্র                  খ. সরল যন্ত্র

গ. অক্ষদন্ড                       ঘ. হেলানো তল

১৮. মানুষের হাত কী ধরনের যন্ত্র?

ক. সরল  খ. জটিল  গ. হাতল   ঘ. জ্যাক-স্ক্রু

উত্তর

১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত