নাগরনো-কারাবাখ অঞ্চলে প্রায় ৭০০ সেনা নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১০:৫২ পিএম

আজারবাইজানের সঙ্গে চলমান সংঘাতে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে বলে নাগরনো-কারাবাখ অঞ্চলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের পক্ষে সেনা মৃত্যুর সংখ্যা ৬৭৩ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে কয়েকশ’ মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাত নিরসনে প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর গত শনিবার মধ্যরাত থেকে নতুন অস্ত্রবিরতি কার্যকরের কথা ছিল। তবে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে সে যুদ্ধবিরতিও লঙ্ঘনের অভিযোগ এনেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান স্টিপানিয়ান টুইটারে লেখেন, ‘শত্রুপক্ষ স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৪ মিনিটে উত্তর দিকে আর্টিলারি শেল নিক্ষেপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত