মোহনগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ ১০ দিন

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০১:০১ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মো. মেহেদী অন্তর (২২) নামে এক বিশ^বিদ্যালয় ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ৯ অক্টোবর দুপুরে বাসা থেকে বের হন। এ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্তর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি উপজেলার পৌর শহরের নওহাল পূর্বপাড়ার হাবিবুল হাসান হাবিবের ছেলে। এ ঘটনায় অন্তরের বাবা ১০ অক্টোবর মোহনগঞ্জ থানায় জিডি করেছেন। অন্তরের বাবা বলেন, ‘এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাইনি।’ অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান দেশ রূপান্তরকে জানান, আমরা তাকে খোঁজার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত