প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ধোনির ‘২০০’

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০১:১০ এএম

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখান চেন্নাই সুপার কিংস অধিনায়ক। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে তার দল।

গত এক দশকে টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক হিসেবে তার মুকুটে জুড়েছে প্রচুর পালক। চলতি আসরে চেন্নাইয়ের পারফরম্যান্স আশানুরূপ না হলেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে শততম ক্যাচ পূর্ণ করার নজিরও গড়েছেন চেন্নাই অধিনায়ক ধোনি।

টুর্নামেন্টের ২০০তম ম্যাচ হলেও চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন ১৭০তম ম্যাচ খেলছেন ধোনি। ২০১৬ ও ২০১৭ আইপিএলে চেন্নাই সুপার কিংস নির্বাসিত ছিল। ওই দুই মৌসুম রাইজিং পুনে সুপারজায়ান্টসদের হয়ে ৩০টি ম্যাচ খেলেন ধোনি।

২০১০, ২০১১ এবং ২০১৮ আইপিএলে চেন্নাই অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেন ধোনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত