রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি ও জেনারেটর পৌঁছেছে মোংলা বন্দরে

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৮:৩৬ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেশার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর মোংলা বন্দরে পৌঁছেছে।

রাশিয়ান পতাকাবাহী এম,ভি ডাইসি নামক জাহাজটি রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে আমদানীকৃত ২ হাজার ৩শ ৫৫ মেট্রিক টনের ২শ ৭০ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।

বুধবার সকাল থেকে মোংলা বন্দরের জেটিতে ওই সব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বহুকাঙ্ক্ষিত রূপপুর কেন্দ্র সচল হওয়ার জন্য যে সকল পণ্য আসার কথা ছিল সেগুলো মঙ্গলবার বন্দরে এসেছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব পণ্য নদী ও সড়ক পথে রূপপুর পৌঁছে যাবে। খালাসের সঙ্গে সঙ্গে সেগুলো সড়ক ও নদীতে পথে যেতে শুরুও করেছে। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্দর জেটিতে সংরক্ষণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত