রাজধানীর রামপুরা এলাকার একটি ছয়তলা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে ২৭৮ পশ্চিম রামপুরার ছয়তলা বাড়ির ছয়তলায় টিনশেডের ছাদ কেটে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান পোশাকসহ ৫ লাখ টাকার জিনিস চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় একটি চুরির মামলা করেছেন।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ছয়তলা বাড়ির ছয়তলার ছাদ টিনশেডের। গৃহকর্তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি পাঁচতলায় থাকতেন। বুধবার সকালে গৃহকর্তা ছয়তলায় কবুতরের খাবার দিতে গিয়ে দেখেন টিনশেডের ঘরে চুরি হয়েছে। চোর টিন কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে।
