রাশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পেলেন স্নোডেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:১১ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। গত বৃহস্পতিবার তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক ঠিকাদার স্নোডেন বিচার এড়াতে গত সাত বছর ধরে রাশিয়াতে নির্বাসিত জীবনযাপন করে আসছেন। বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসে যুক্তরাষ্ট্রের নজরদারি চালানো সংক্রান্ত শত শত গোপন নথি ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা দেশটির তাস বার্তা সংস্থাকে বলেন, ‘আজ স্নোডেনকে রাশিয়ায় সীমাহীন মেয়াদ পর্যন্ত রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। গত এপ্রিলে তিনি এ আবেদন জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত